“স্বাস্থ্য সুরক্ষা আইনে জেল-জরিমানা থাকায় ভুল চিকিৎসা কমবে”
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসায় যদি কারও ভুল হয়, কিংবা অবহেলা থাকে, শাস্তির বিধান রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইনে। দোষ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেটা ডাক্তারদের বিরুদ্ধেও হবে, প্রতিষ্ঠানসহ যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে আর্থিক থেকে শুরু করে জেলের বিষয়টিও রয়েছে। এতে সমস্যা কমে আসবে অনেকাংশে।
আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নেপাল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশেও রোগীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কাজ হচ্ছে। রোগী যেন হাসপাতালে এসে সঠিক চিকিৎসা পান। যেখানে অপারেশন প্রয়োজন নেই সেটি যাতে করা না হয়, অপারেশন হলে যাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব না থাকে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়েছি, স্বাস্থ্য সুরক্ষা আইন কেবিনেটে অনুমোদন পেয়েছে। আশা করি অল্প দিনেই সংসদে নিতে পারবো।
স্বাস্থ্য সুরক্ষা আইন করার ক্ষেত্রে এর অংশীজনদের বক্তব্য মাথায় রাখা হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন একটি আইন করা হয়, তখন সব অংশীজনদের কথা ভাবা হয়। সব মন্ত্রণালয়, অন্যান্য সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মতামত নেওয়া হয়। সেই মতামতের ভিত্তিতে কাজ করি। প্রধানমন্ত্রীর সঙ্গে বসি। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়। বিভিন্ন বিশেষজ্ঞ ও বাইরের দেশের আইনও বিবেচনায় রাখা হয়। আমাদের আইন অনেক আধুনিক আইন হবে। এতে সব বিষয় স্থান পাবে।
আরও পড়ুনঃ নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার






নভেম্বরে দেশের সার্বিক মুদ্রাস্ফীতি কমেছে: পরিকল্পনামন্ত্রী - tathyasangjog
December 5, 2022[…] […]