জাতীয় ফিচার

স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে: শি জিনপিং

প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীন সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকখাতে অসামান্য অগ্রগতি লাভ করেছে। দেশটি স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

রোববার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক অভিনন্দন বার্তায় একথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের অসাধারণ সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপকভাবে প্রশংসা পেয়েছে।

চীনা প্রেসিডেন্ট বলেন, আমার কাছে চীন-বাংলাদেশ সম্পর্ক ও এর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই আমি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। এজন্য আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

শি জিনপিং আরও বলেন, বাংলাদেশ-চীনের মধ্যে গভীর কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সহযোগিতার ধারা অব্যাহত রয়েছে এবং এগিয়ে চলেছে। ‘দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ ইতিবাচক ফল এনেছে, যা দুই দেশ ও তাদের জনগণের জন্য আসল সুফল নিয়ে এসেছে।

আরও পড়ুনঃ আজ মহান স্বাধীনতা দিবস

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র