স্ত্রী চলে যাওয়ার ঘটককে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রী চলে যাওয়ার ক্ষোভে বিয়ের ঘটককে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। নিহত ব্যক্তির নাম আবদুল জলিল (৬৫)। অভিযুক্ত তরুণের নাম আলমাস (২৫)।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিগড় ইউনিয়নের মাইদার চালা গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ নারী ফুটবলার আঁখির বাবার সঙ্গে অসদাচরণ করায় ২ পুলিশকে প্রত্যাহার
অভিযুক্তের প্রতিবেশীদের বরাতে জানা যায়, আলমাস স্থানীয় একটি করাতকলে কাজ করেন। আবদুল জলিলের ঘটকালিতে ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটা গ্রামে আলমাসকে বিয়ে করানো হয়। পারিবারিক কলহের জের ধরে ২০২১ সালে আলমাসের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে আলমাসের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আবদুল জলিল আলমাসদের বাড়িতে যান। তিনি আলমাসের দাদি আয়াতন বেগমের সঙ্গে গল্প করছিলেন। এ সময় আলমাস তাঁর স্ত্রীকে ফিরিয়ে এনে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়। পরে আলমাস পালিয়ে যান।
ঘটনায় পর খবর পেয়ে পুলিশ অভিযুক্ত আলমাসকে গ্রেপ্তার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।





