সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বৃহস্পতিবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি পররাষ্ট্র বিষয়ক ভাইস-মিনিস্টার ওয়ালিদ এল খেরেজির কাছে সৌদি আরবের রাজধানী রিয়াদে তার মন্ত্রণালয়ের কার্যালয়ে এই আমন্ত্রণ পত্র হস্তান্তর করেছেন।
আরও পড়ুনঃ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
পাটোয়ারী সৌদি যুবরাজকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার পুত্র ও উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম সৌদির প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন।





