জাতীয় ফিচার

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অপরাধীরাই অপপ্রচারের নেপথ্যে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের নভেম্বরে জাপান সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে জানানো হয়েছে ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেশটি সফর করতে পারেন সরকারপ্রধান।

বৈঠক সূত্রে জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্ত। এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ না হলেও ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সফরটি হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু ১৭ অক্টোবর

প্রধানমন্ত্রীর সফরের তারিখ নির্ধারণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে উভয় দেশ কাজ করছে। এ সফরের মধ্য দিয়ে উন্নয়ন অংশীদার জাপানের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের সফরে দুই দেশ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের প্রস্তুতি নিচ্ছে। সফরে বাংলাদেশ আরও জাপানি বিনিয়োগ চাইবে।

রিপোর্টার

About Author

2 Comments

  1. সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর - tathyasangjog

    October 1, 2022

    […] আরও পড়ুনঃ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী […]

  2. প্রশ্নপত্র ফাঁস পদ্ধতিগত ভুলের কারণেই: শিক্ষামন্ত্রী - tathyasangjog

    October 1, 2022

    […] আরও পড়ুনঃ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র