জাতীয়

সেতুর পিলারে লঞ্চের ধাক্কা; ৩ জনের মৃত্যু

সেতুর পিলারে লঞ্চের ধাক্কা; ৩ জনের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের আজ ভোরে সাইক্কা এলাকায় সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা লেগে লঞ্চের পানির ট্যাংকি ভেঙ্গে যাত্রীদের উপর পড়লে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

মৃতরা হলেন গোসাইরহাট উপজেলার কোদালপুর সরদার পাড়া এলাকার শাহ আলী মোল্লার ছেলে তানজি মোল্লা (২৩), টাঙ্গাইল জেলার দাইনাবঘিল গ্রামের নাজিম উদ্দীনের ছেলে শাকিল আহমেদ (২৫), জামালপুর জেলার রঘুনাথপুর দিঘলির সোনাটিয়া গ্রামের বোরহান আলীর ছেলে সাগর আলী (২৩) ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ বলেন, শনিবার রাত ১০টায় ঢাকার সদরঘাট থেকে ডামুড্যাগামী স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চটি গোসাইরহাট উপজেলার সাইক্কা এলাকায় পৌঁছলে আজ ভোর সাড়ে ৪টার দিকে সেতুর সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনার খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লঞ্চের পানির টাংকির ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত দুইজন এবং আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে জনকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনের গুরুতর ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চালকের অসর্তকতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার মূল কারণ জানা যাবে। লঞ্চের দুইজন কর্মচারীসহ লঞ্চটিকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ কোটি টাকা মূল্যের জাল নোটসহ চক্রের মূলহোতা গ্রেপ্তার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র