জাতীয় ফিচার

সিরিয়ায় আইএস শীর্ষ নেতা নিহত

ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) এক শীর্ষ নেতা সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় নিহত হয়েছেন।
এ ঘটনায় চার মার্কিন সেনা আহত হয়েছেন।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সামরিক হেলিকপ্টার দিয়ে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। হামলায় নিহত ওই আইএস শীর্ষ কর্মকর্তার নাম হামজা আল-হোমসি। শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, আল-হোমসি ‘পূর্ব সিরিয়ায় গোষ্ঠীর মারাত্মক সন্ত্রাসী নেটওয়ার্কের তদারকি করছিলেন’।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কর্মকর্তারা জানান, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর সাথে সমন্বয় করে হামলা চালানো হয়। এ সময় লক্ষ্যবস্তুতে বিস্ফোরণের ফলে চার মার্কিন সেনা সদস্য এবং একটি কর্মরত কুকুর আহত হয়। জন কিরবি জানিয়েছেন, চার মার্কিন সেনা এবং কুকুরের অবস্থা স্থিতিশীল। তারা ইরাকের একটি মার্কিন সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুনঃ বুলগেরিয়ায় ১৮ শরণার্থীর মৃতদেহ উদ্ধার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র