জাতীয় ফিচার

“নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে”

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলার মতো ঘটনা ঘটে গেছে। বইয়ে যা নেই তাও উপস্থাপন করা হচ্ছে। ফটোশপ এবং টেক্সট এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে।

আজ শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠে ‘চতুর্থ সমাবর্তন-২০২৩’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু ভুল-ভ্রান্তি আছে যা সংশোধন করা হচ্ছে এবং হবে। তবে নতুন শিক্ষা পদ্ধতি নিয়েই এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ। কিন্তু এ বইয়ে যা নেই, তার প্রচারণা যারা চালাচ্ছে তারা চিহ্নিত। তারা নতুন এ শিক্ষাক্রমকে বাস্তবায়ন করতে দিতে চায় না। কারণ এ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ভাবতে শিখবে এবং চিন্তা করতে শিখবে। শিক্ষার্থীদের এ বিকাশ সাধিত হলে, তাদের ‘মগজধোলাই’ পদ্ধতি আর চলবে না। এজন্যই তারা এর বিপক্ষে।

ডা. দীপু মনি বলেন, শিক্ষাকে উপযুক্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করতে হলে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নাই। গবেষণালব্ধ জ্ঞানের ফসলকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন হয় উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের। এ বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হচ্ছে। এটা সত্যিই খুশির খবর।

‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের মূল উপাদানগুলো হবে- স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। এছাড়া ২০৩১ সালের মধ্যে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবো। আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। প্রাথমিক ও মাধ্যমিকের বর্তমান শিক্ষাক্রম সেই লক্ষ্য বাস্তবায়নেই তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ “পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আ. লীগ কর্মসূচি দিচ্ছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র