সিরিয়া-ইরাকে তুরস্কের বিমান হামলায় নিহত ৩১
সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন জায়গায় একযোগে চালানো তুরস্কের বিমান হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।
রোববার সিরিয়ার বিভিন্ন জায়গায় একযোগে বিমান হামলা চালায় তুর্কি সেনাবাহিনী। আঙ্কারার দাবি, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এ হামলা। এসব ঘাঁটি থেকে তুরস্কের ওপর হামলা চালায় কুর্দি গেরিলারা। কুর্দি বাহিনীর দখলে থাকা অঞ্চলগুলোতে হামলা চালিয়েছে তুরস্ক। এতে রাকা, হাসাকেহ এবং আলেপ্পো প্রদেশে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের ১৮ সদস্য নিহত হয়েছেন।
এ ছাড়া সিরিয়ার সামরিক বাহিনীর ১২ সদস্য ও একজন সাংবাদিক এ হামলায় প্রাণ হারান বলে জানানো হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আইন মেনেই নিজেদের আত্মরক্ষার স্বার্থে এ অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু





