জাতীয় ফিচার

সার ও কীটনাশক ব্যবহারে নীতি তৈরি করতে হবে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কৃষিতে ব্যবহৃত কীটনাশকের কারণে মাছ মারা যাচ্ছে, কৃষি আর মৎস্য খাতে সংঘাত হচ্ছে। মাছ বাঁচাতে সার ও কীটনাশক ব্যবহারে নীতি তৈরি করতে হবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে ‘কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেশ কিছু বিষয়ে সংঘাত হয়। পণ্যে ঘাটতি দেখা দিলে উৎপাদনে জোর না দিয়ে আমদানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।

কোনোভাবেই প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমদানির পক্ষে না উল্লেখ করে তিনি আরও বলেন, ডিমের ঘাটতির সময় বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির ঘোষণা দিয়েছে। যাতে আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র