Uncategorized

সবসময় জনগণের পাশে থাকবো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সবসময় জনগণের পাশে থাকবো, তাদের পরিপূর্ণভাবে সেবা করবো। জনগণকে দেয়া প্রতিটি অঙ্গীকারই আমরা একে একে পূরণ করবো।
তিনি বলেন, নৌকা প্রতীকের ওপর জনগণ আস্থা রেখেছেন, আমরা আপনাদের সিদ্ধান্তকে সম্মান জানাবো।  আসুন আমরা সকলে মিলে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি।
তিনি আজ শুক্রবার সবুজবাগের পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন মাঠে শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, আমি একজন মন্ত্রী, এর চেয়ে বড় পরিচয় আমি ঢাকা-৯ এলাকার সংসদ সদস্য। আমি একটি নির্দিষ্ট প্রতীকে নির্বাচন করলেও দল মত নির্বিশেষে সবাই আমার এলাকার জনগণ। আগামী পাঁচ বছর আপনাদের সেবা করে যাবো।
তিনি বলেন, সমাজের কিছু কিছু মানুষের জন্য আমাদের বিশেষ ভাবনা, বিশেষ পরিকল্পনা আছে। সেই বোধ থেকেই আমাদের আজকের আয়োজন। শীতের তীব্রতা বাড়ায় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান