জাতীয় ফিচার

“শেখ হাসিনাকে ফেরত পাঠানো কূটনৈতিক সীদ্ধান্ত”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আপনারা জানেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।

স্থানীয় সময় গেল মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে (জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও জয়শঙ্করের) হাসিনার প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে এমন জবাব দেন তিনি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে। উত্তরে তিনি বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এবং এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন।

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতে কেউই তার (শেখ হাসিনার) অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমরা তাকে ফেরাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি কথা বলছেন, যা সমস্যার। তিনি চুপ থাকলে আমরা ভুলে যেতাম; মানুষ এটাকে ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না।

আরও পড়ুনঃ “প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চাই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র