“প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চাই”
অন্তর্বর্তীকালীন সরকার ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, যে সমস্ত সরকারপ্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আমরা ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক চাই।
ভারতের সঙ্গে এরইমধ্যে বন্যা মোকাবিলায় উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক রাষ্ট্র গোষ্ঠী পুনরুজ্জীবিত করার উদ্যোগও নিয়েছেন বলে জানান ড. ইউনূস।
তিনি বলেন, আমরা চাই দেশ যেন গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সঙ্গে পরিচিত হয়। দেশের পরিকল্পনা যেন দেশের মানুষকেন্দ্রিক হয়, কোনো নেতা বা দলকেন্দ্রিক না হয়। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনওই দেশের মানুষের জন্যে ছিল না বরং এর সঙ্গে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। চলমান এবং প্রস্তাবিত সব উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছি।






"শেখ হাসিনাকে ফেরত পাঠানো কূটনৈতিক সীদ্ধান্ত" - Tathya Sangjog
September 11, 2024[…] […]
"সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে" - Tathya Sangjog
September 11, 2024[…] […]
"গণ-অভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না" - Tathya Sangjog
September 11, 2024[…] […]
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা শিথিল - Tathya Sangjog
September 11, 2024[…] […]
আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীরা দেবে: সারজিস - Tathya Sangjog
September 11, 2024[…] […]