জাতীয় ফিচার

“শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি-ধামকি পরোয়া করেন না”

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি-ধামকি পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে।

আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বোমা মারার নির্দেশ দিয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। তারা লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে। এখন হবে ফাইনাল খেলা। দুর্নীতিবাজ, লুটেরা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে।

ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রদের জন্য আকর্ষণীয় করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট মানে ভাষণ দেয়া নয়। মানুষের মনের ভাষা বুঝতে হবে। এই দেশ ভাল লোকদের হাতে থাকলে উন্নয়ন হবে। আর ভাল লোক না এলে রাজনীতি মূল্যহীন। তাই রাজনীতিতে মেধাবীদের আসতে হবে।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলের, তাদের রুটিন লাইফ লিড করতে হবে। নেতা হতে হলে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। পড়াশোনাও করতে হবে।

আরও পড়ুনঃ কাসেম সোলায়মানির মৃত্যুবার্ষিকীতে ইরানে বিস্ফোরণ, নিহত ৭৩

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র