জাতীয় ফিচার

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটার সংখ্যার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯।

ইসি জানিয়েছে, মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি ও চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুসারে আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারে। এদিন ২৯৯ আসনে ভোট হবে। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে ভোট হবে।

আরও পড়ুনঃ “শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি-ধামকি পরোয়া করেন না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র