জাতীয় ফিচার

শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় বিজি ৩৯২ বিমানের চাকায় ফাটল

বিজি ৩৯২ বিমানের চাকায় ফাটল

কলকতা থেকে ঢাকা ফিরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৯২ বিমানের পেছনে চাকা ফেটে যায় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

ঢাকা-কলকাতা রুটের এই ফ্লাইটটি সকাল ১০:৫ মিনিটে ঢাকায় অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হননি।

বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা থেকে স্থানীয় সময় সোমবার সকাল ৯:১৯ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যায়। ঢাকায় পৌঁছায় প্রায় এক ঘণ্টা পর সকাল ১০:৫ মিনিটে। বিমানটিতে ৭২ যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিজি ৩৯২ বিমানটির পেছনের টায়ার ফেটে গেলেও দক্ষতার কারণে পাইলট ক্ষয়ক্ষতি ছাড়াই বিমান অবতরণে সক্ষম হন। আর পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ৭২ যাত্রী বা ক্রর কেউ হতাহত হননি।

আরও পড়ুন : ‘বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, জনগণ তাদের সাথে নেই’

রিপোর্টার

About Author

1 Comment

  1. ছিনতাই ও পুলিশ সদস্যকে মারধরের মামলায় ১২ খেলোয়াড় গ্রেফতার - tathyasangjog

    March 6, 2023

    […] আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় বিজ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র