জাতীয় ফিচার

শারদীয় দুর্গাপূজার বিসর্জনে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

রাজধানীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। বুধবার (১ অক্টোবর) বিকেলে বনানীতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জন উপলক্ষে রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। তিনি বলেন, “বিসর্জনের স্থানগুলোতে ইতোমধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিক সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবেন। এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা নেই।”

বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে নগরবাসীর প্রতি বিশেষ সতর্কতা জারি করেছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, “যারা সাঁতার জানেন না, তাদের নৌকায় না ওঠাই ভালো। যারা সাঁতার জানেন, তারাও লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন, যাতে কোনো বিপদ না ঘটে।” এছাড়া, তিনি বিসর্জনের শোভাযাত্রা ও অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

 

ডিএমপি কমিশনার জানান, ঢাকায় ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। তিনি বলেন, “আজ নবমী, আগামীকাল বিসর্জন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” পূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ডিএমপি প্রায় এক মাস ধরে প্র

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র