জাতীয়

শাবিপ্রবিতে শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

শাবিপ্রবিতে শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

২ দিনব্যাপী ‘বাংলাদেশ অ্যাট ৫০; অ্যাচিভমেন্টস, প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক শিরোনামে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ।

বাংলাদেশ, আমেরিকা, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কি, ভারত, মঙ্গোলীয়া ও ডেনমার্কসহ ৮টি দেশের শতাধিক গবেষণা প্রবন্ধ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ও শনিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ সম্মেলনে উপস্থাপিত হবে।

সম্মেলনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন আন্তর্জাতিক এ সম্মেলনে।

প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।

আরও পড়ুনঃ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু প্রাথমিকে শিক্ষক বদলি আবেদন

অধ্যাপক দিলারা রহমান জানান, সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশসহ ৮টি দেশের শতাধিক গবেষণাপত্র ১৪টি সশরীর সেশনে এবং ২টি ভার্চুয়ালি সেশনে উপস্থাপিত হবে। এছাড়া সম্মেলনে দেশ-বিদেশের দুই শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নিবেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র