জাতীয়

লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান

লংমার্চে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পায়ে গুলি লেগেছে।

আজ বৃহস্পতিবার তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধূরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাঞ্জাবের ওয়াজিরাবাদে এই হামলার ঘটনা ঘটে।

পিটিআইয়ের আরেক নেতা ইমরান ইসমাইল বলেছেন, ইমরান খানকে লক্ষ্য করে তিন থেকে চারবার গুলি করা হয়েছে।

পাকিস্তানের বল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান ইসমাইল বলেন, ওই হামলার সময় তিনি ইমরান খানের পাশে ছিলেন। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে। এ ঘটনায় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদ আহত হয়েছেন।

পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে করাচি থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেছেন ইমরান খান। গত শুক্রবার থেকে এই লংমার্চ শুরু হয়। এই লংমার্চে কন্টেইনার ব্যবহার করে বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়িতে যাত্রা করছেন ইমরান খান।

আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র