রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন জোগাতে ওআইসিকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রতি মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের স্বদেশে টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার‘আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুটিকে টিকিয়ে রাখতে’- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া ওআইসির প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানিয়েছে, আজ দুপুর আড়াইটা থেকে প্রায় ৪৫ মিনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্বকারী মো. তোফাজ্জেল রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের জন্য আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন।
তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং ওআইসিভুক্ত দেশগুলোর কাছ থেকে রোহিঙ্গাদের জন্য একটি আর্থিক তহবিল গঠনে উল্লেখযোগ্য অবদান রাখার আহ্বান জানান।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ গর্ভাবস্থায় এই বিষয়গুলি উপেক্ষা করা আপনার পাশাপাশি শিশুর জন্যও বিপজ্জনক





