“রোজায় নিত্যপণ্যের কোনো সংকট হবে না”
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, রোজাকে কেন্দ্র করে সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। তাই রোজায় নিত্যপণ্যের কোনো সংকট হবে না।
আজ শনিবার টাঙ্গাইলের ধনবাড়ীতে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের অবৈধভাবে ধনসম্পদ উপার্জন আর বিলাসিতায় জীবন না কাটানোর আহ্বান জানান আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কৃষিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। তবে সব মানুষের জীবনকে উন্নত করতে হলে দেশটিকে আর উন্নত করতে হবে।’
আরও পড়ুনঃ নিজস্ব সংস্কৃতির চর্চায় আমরা হবো অনুকরণীয় : তথ্যমন্ত্রী





