রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে শনির আখড়া দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সিএনজি চালক মো. মমিন মিয়া (৩৮) ও পলাশ শেখ (৪৮)।
নিহত মো. মমিন মিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দয়াকান্দা গ্রামের দানেশ মিয়ার পুত্র। পলাশ শেখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার উড়পাড়া গ্রামের মজিবর শেখের পুত্র।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান জানান, আজ ভোরে একটি সিএনজি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও ৩ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সিএনজি চালকসহ দু’জনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী





