“গবেষণা বাজেট প্রতিনিয়ত বাড়ছে”
গবেষণা ক্ষেত্রে সরকারের বাজেট প্রতিনিয়ত বাড়ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, সব বাধা পেরিয়ে আমরা বাইশ শতকের উপযোগী একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই। যেখানে ছেলে মেয়েরা জ্ঞান-বিজ্ঞানের স্বাদ আস্বাদন করতে পারে।
আজ শুক্রবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, গবেষণা বাজেট প্রতিনিয়ত বাড়ছে। এ ক্ষেত্রে সরকার প্রতিবছর বেশি বাজেট বরাদ্দ দিয়ে যাচ্ছে। সরকার উচ্চশিক্ষার প্রতি মনোযোগ দিয়ে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার বিষয়ে বেশি গুরুত্ব দেন। শিক্ষামন্ত্রীও এ ব্যাপারে কঠোর পরিশ্রম করেন।
আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী





