রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫১ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার ৬৩২ পিস ইয়াবা, ৬০.০২ গ্রাম ৫৬ পুরিয়া হেরোইন এবং ৬ কেজি ৮৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আরও পড়ুনঃ “বাংলাদেশের সাথে স্থায়ী অংশীদারিত্বকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র”





