রাজধানীতে দুই বাসের চাপায় নারীর মৃত্যু
রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশবক্সের পাশে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার দুই ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে টিকাটুলি র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুনঃ দুর্গাপূজায় বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি
এর আগে গুলিস্তান থেকে সার্জেন্ট আহাদ পুলিশবক্স দিয়ে হেঁটে যাওয়ার সময় মেঘলা পরিবহন ও আনন্দ পরিবহনের দুই বাসের মাঝে পড়েন হালিমা বেগম। এ সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আইনটা এলাকার মো. লাল মিয়ার স্ত্রী হালিমা বেগম। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।





