চট্টগ্রাম ইপিজেডে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে মেসার্স ইনটেক্স লিংক গার্মেন্টস (বিডি) লিমিটেড নামে একটি চীনা প্রতিষ্ঠান।
সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ইনটেক্স লিংক গার্মেন্টস (বিডি) লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুনঃ অপশক্তি মাঠে নেমেছে, সতর্ক থাকুন: ওবায়দুল কাদের
শতভাগ বিদেশি মালিকানাধীন এই চীনা প্রতিষ্ঠান চট্টগ্রাম ইপিজেডে তাদের কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি বার্ষিক ৬১০ লাখ পিস টিশার্ট, ওভেন প্যান্ট ও জ্যাকেট, স্লিপিং ট্রাউজার এবং ছেলে-মেয়েদের অন্তর্বাস উৎপাদন করবে।
প্রতিষ্ঠানটিতে দুই হাজার ৬৫৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়।





