রাজধানীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু
রাজধানীর মহাখালীতে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর বলেন, তিন পথশিশু রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মহাখালী ফ্লাইওভারের ২৭০ নম্বর পিলার সংলগ্ন রেললাইন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ “যুদ্ধ নয় শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন”





