অন্যান্য জাতীয় ফিচার বিশ্ব সংযোগ

রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি পেল বাংলাদেশ

বাংলাদেশকে রুশ মুদ্রা রুবলে লেনদেনের অনুমতি দিয়েছে রাশিয়ার সরকার।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রুশ দূতাবাস জানায় বাংলাদেশসহ ৩১টি ‘বন্ধুসুলভ ও নিরপেক্ষ’ দেশকে এ অনুমতি দেয়া হয়েছে।

রুবলে লেনদেনের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, ব্রাজিল, ভেনিজুয়েলা, ভিয়েতনাম, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, চীন, কিউবা, মালয়েশিয়া, মরক্কো, মঙ্গোলিয়া, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সার্বিয়া, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।

এ বিষয়ে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, রুশ সরকার ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক ও ব্রোকারদের একটি তালিকা অনুমোদন করেছে, যাদের রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুনঃ “যুদ্ধ নয় শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র