জাতীয় ফিচার

রমজানজুড়ে কৃচ্ছ্রসাধনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজানতো কৃচ্ছ্রসাধনের মাস। কিন্তু আমাদের এখানে যেন সংযম না করে খাওয়া বেড়ে যায়। মিতব্যয়ী হলে দেখবেন, বাজারে কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে।

আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রমজানে তারাবিহ ও সেহরির সময় বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং হবে না। তবে সংকটে পড়লে দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে লোডশেডিং করা হতে পারে।

এ সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রমজানে বিভিন্ন পণ্যের শুল্কছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আর খুব শিগগিরই মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে।

এ সময় প্রধানমন্ত্রী রমজানজুড়ে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান। তিনি বলেন, রমজানতো কৃচ্ছ্রসাধনের মাস। কিন্তু আমাদের এখানে যেন সংযম না করে খাওয়া বেড়ে যায়। মিতব্যয়ী হলে দেখবেন, বাজারে কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে।

তিনি আরও জানান, প্রতিবছর চাল-গম-চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্দিষ্ট পরিমাণে ভারত থেকে আমদানি করতে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে৷।

বাজার পরিস্থিতি নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মূল্যবৃদ্ধি নিয়ে কারও গুজবে কান দেবেন না কেউ। সবাই সতর্ক থাকলে- যারা গুজব ছড়াচ্ছে, তারা খুব একটা সুবিধা করতে পারবে না। কেউ যাতে মানুষের খাদ্য নিয়ে খেলতে না পারে, সেজন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার।

আরও পড়ুনঃ আমরা অল্প অল্প করে বিদ্যুতের দাম বাড়াচ্ছি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র