রংপুরে বজ্রপাতে ৫ ইটভাটা শ্রমিকের মৃত্যু
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিটিসি এলাকার একটি ইটভাটায় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশমাইল বিটিসি এলাকার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) ও সোনাতলা কবুলপুর গ্রামের জব্বারের ছেলে জলিল (৩৫)।
এ ঘটনায় মেহেদুল ইসলাম নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। তাঁর বাড়ি পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের।
এ বিষয়ে পুলিশ জানায়, আজ বেলা সাড়ে তিনটার পর থেকে ওই এলাকায় আকাশে ঘন কালো মেঘ দেখা যায়। ওই সময় বজ্রপাতের বিকট শব্দ হয়। এ সময় উপজেলার বত্রিশমাইল বিটিসি এলাকার ওই ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।






বিদ্যুতের দাম বাড়ছে - tathyasangjog
October 11, 2022[…] […]