বিদ্যুতের দাম বাড়ছে
বৃহস্পতিবার বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা আসছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) একাধিক সূত্র।
এর আগে গত ১৮ মে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে গড়ে প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে জ্বালানি খাতের দাম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি।
নিয়ম অনুযায়ী- ৯০ কার্যদিবসের মধ্যে শুনানির রায় ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে ১৩ অক্টোবরের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিতে হবে।
বিইআরসি সংশ্লিষ্টরা বলছেন, পাইকারিপর্যায়ে বিদ্যুতের দাম সর্বোচ্চ ২৫ শতাংশ বাড়তে পারে। তবে গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম এখনই বাড়ছে না। কারণ বিদ্যুৎ বিতরণকারী সব কোম্পানি বর্তমানে মুনাফায় রয়েছে। তাই বাল্ক বিদ্যুতের দাম ২০-২৫ শতাংশ বাড়ালে তাদের খুব একটা সমস্যা হবে না।’
আরও পড়ুনঃ রংপুরে বজ্রপাতে ৫ ইটভাটা শ্রমিকের মৃত্যু






মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার তদারকি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর - tathyasangjog
October 11, 2022[…] আরও পড়ুনঃ বিদ্যুতের দাম বাড়ছে […]