জাতীয়

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের উপজেলার দোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মুসলিম (৩৮) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর বানিয়াপাড়ার মো. মোজ্জামেল হকের ছেলে ও কালাম চিরিরবন্দরের রানীপুর বারাবিঘা এলাকার মৃত ছয়মুল্লাহর ছেলে। তিনি লোকাল তৃপ্তি বাসের চালকের সহকারী ছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সাইমন এক্সপ্রেস বাসটি রংপুরের দিকে যাচ্ছিল। পথে দোয়ালীপাড়ায় বিপরীতমুখী তৃপ্তি পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এ ছাড়া আহত হন ১৫ জন। আহতদের প্রথমে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর ৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র