যে দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম: ড. ইউনূস
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. ইউনূস বলেন, যে দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম। এটাকে ন্যায়বিচার যদি বলতে চান, তাহলে বলতে পারেন।
আজ সোমবার রায়ের জন্য ধার্য দিনে শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।
বিষয়টিকে কেউ ন্যায়বিচার বলতে পারেন উল্লেখ করে তিনি বলেন, এটা আমার কপালে ছিল, জাতির কপালে ছিল। আমরা এটা দোষ হিসেবে গ্রহণ করলাম। এখন এই দোষ থেকে কীভাবে মুক্তি মিলবে তা আমাদের আইনজীবীরা দেখবেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের প্রথম দিন আজ। আজ ছিল আনন্দের দিন। আমরা আদালতে এসেছিলাম রায় শোনার জন্য। এসে মনটা ভরে গেল, আমার বহু বন্ধু-বান্ধব এখানে পেয়ে গেলাম, যাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয়নি। সবাই আজ এসেছে, এই আনন্দের দিনে যে কী রায় হয় দেখার জন্য। আমি তাদের দেখে খুশি।
আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয়নি: তথ্যমন্ত্রী





