যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
গতকাল রোববার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিল শহরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
গতকাল স্থানীয় সময় সকালে বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়। এর পরপরই সকাল ১০টা ৪০ মিনিটে ক্যাম্পাসে থাকা সবাইকে নিজ অবস্থানে চলে যেতে বলা হয়। সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজতে পুরো ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। সন্দেহভাজন ওই বন্দুকধারী ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। নাম ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়র। তাঁর কাছে বন্দুক রয়েছে। পরনে রয়েছে বার্গেন্ডি (লাল ও বেগুনির মিশেল) রঙের জ্যাকেট, নীল জিনস প্যান্ট ও লাল জুতা।
গতকাল সকালে পুলিশের দেওয়া ভাষ্যমতে, সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে এখনো মাঠে রয়েছে পুলিশের একাধিক বিভাগ। খোঁজাখুঁজিতে ভার্জিনিয়া পুলিশের একটি হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুনঃ “নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলেছে”





