“নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলেছে”
আওয়ামীলীগ নয়, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
‘বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ ঈর্ষান্বিত’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসুন, তখন দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি। বিএনপি যেভাবে ফেসবুকে অপপ্রচার করছে তার জবাব দিতে হবে।
‘দেশে গণতন্ত্র নেই’- বিএনপি মহাসচিবের এ অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?
আরও পড়ুনঃ দেশে করোনায় ২ জনের মৃত্যু






১৪ বছর ধরে বিএনপি বলে আসছে সরকারের পতন ঘটাবে: তথ্যমন্ত্রী - tathyasangjog
November 14, 2022[…] […]
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৩ - tathyasangjog
November 14, 2022[…] […]