অন্যান্য বিশ্ব সংযোগ

যুক্তরাষ্ট্রে ভবন থেকে ১১৫ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের পরিত্যক্ত এক ভবন থেকে ১১৫ জনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার অঙ্গরাজ্যটির ফ্রেমন্ট থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিত্যক্ত ওই ভবনটি রিটার্ন টু নেচার ফিউনারেল হোম নামে একটি প্রতিষ্ঠানের। তারা টাকার বিনিময়ে মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম সম্পন্ন করে দেয়। সেই প্রতিষ্ঠানটিই সেখানে এসব মরদেহ রেখেছিল। তবে কী কারণে সেখানে এভাবে মরদেহগুলো রাখা হয়েছিল, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

প্রতিষ্ঠানটির মালিক জন হালফোর্ড দাবি করেছেন, তিনি মরদেহগুলোর ট্যাক্সিডার্মি ( যে পদ্ধতিতে মানুষ বা কোনো প্রাণীর মরদেহের চামড়াকে বিশেষভাবে সংরক্ষণ করা হয়) করিয়েছিলেন, তারপরও কেন দুর্গন্ধ ছড়াল সে বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না।

হালফোর্ডের দাবি, তিনি এই ভবনটিতে মরদেহের ট্যাক্সিডার্মির কাজ করতেন। রাজ্য কর্তৃপক্ষ ভবনটিকে সিল করে দিয়েছে।

রিটার্ন টু নেচার ফিউনারেল হোমের মালিক জন হালফোর্ড আরও দাবি করেছেন, সম্প্রতি তিনি ভবনটি নিয়ে ঝামেলায় পড়েছেন। তবে কী ধরনের ঝামেলা এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

আরও পড়ুনঃ “ওয়েজবোর্ড কার্যকর করা বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা