খেলার সংযোগ

বিশ্বকাপে বাংলাদেশকে শুভ কামনা জানিয়েছে মেসিরা

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) ক্রিকেট বিশ্বকাপের এ আসরে টাইগারদের শুভ কামনা জানিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পোস্টে শুভকামনা জানিয়েছে।

শুক্রবার এএফএ তাদের ফেসবুক পেজে লেখে, আইসিসি ২০২৩ বিশ্বকাপে যাত্রা শুরু করায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা। চ্যাম্পিয়নদের উদ্দীপনা আপনাদের পরিচালিত করবে বিজয়ের পথে!

এ নিয়ে সপ্তমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্ব আসরে সাকিব বাহিনীর প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে শনিবার (৭ অক্টোরব)। তার আগেই শুভ কামনা জানিয়েছে সাম্প্রতিক সময়ে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের বন্ধু হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

মূলত গত কাতার বিশ্বকাপ থেকেই খেলাধুলায় দুদেশ একে অপরকে সমর্থন দিয়ে যাচ্ছে। ২০২২ ফিফা বিশ্বকাপে মেসিদের নিয়ে এদেশের মানুষের উন্মাদনা নিয়ে সংবাদ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। যা চোখে পড়েছে মেসিদের। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার ফেডারেশন ও দেশটির প্রেসিডেন্ট ফিফার বৈশ্বিক আসরে সমর্থনের জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছিল।

আরও পড়ুনঃ “ওয়েজবোর্ড কার্যকর করা বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলার সংযোগ ফিচার

দুই সপ্তাহের জন্য মেসিকে নিষিদ্ধ করল পিএসজি

বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
খেলার সংযোগ ফিচার

আফগানিস্তানকে হারিয়ে শতাব্দীর সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো টাইগাররা

সফরকারী আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ হারিয়ে ক্রিকেটে এই শতাব্দীর সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে