জাতীয়

মোহাম্মদ আসিফ চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের নতুন সভাপতি

চট্টগ্রাম এভিয়েশন ক্লাব

চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসিফ চৌধুরী সভাপতি এবং নতুন সাধারণ সম্পাদক একরামুল ইসলাম।

সর্বোচ্চ ভোট দিয়ে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রথম সভাপতি নির্বাচিত করায় মোহাম্মদ আসিফ চৌধুরী তাৎক্ষনিক বক্তব্যে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন : ২৮ অক্টোবর মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ

তিনি বলেন, ক্লাবকে একটি অর্থবহ, গতিশীল ও কল্যাণমুখী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার রইল।

নগরীর আগ্রাবাদ এলাকায় একটি কনভেনশন হলে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটে অংশ নেয় চট্টগ্রামস্থ এয়ারলাইনস কর্মকর্তাদের দুটি প্যানেল।

গণনা শেষে রাত সাড়ে ৯টায় আসিফ চৌধুরী প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী অন্যরা হলেন- ফাইন্যান্স সেক্রেটারি পদে মনিরুল ইসলাম, অর্গানাইজেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে আদনান রহমান ও স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি পদে রেজোয়ানুল ইসলাম।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র