মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি
বিশ্ব মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতের শান্তি এবং দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আরবি, উর্দু ও বাংলা ভাষায় মোনাজাত করা হয়। ভোর থেকে দিক-নির্দেশনামূলক বয়ানের পর লাখ লাখ মুসল্লীর প্রতীক্ষার অবসান ঘটে। ২৩ মিনিটের মোনাজাতে বিশাল এ জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা।
যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। প্রথম ১০ মিনিট ব্যাপী মোনাজাতে মাওলানা জুবায়ের পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। পরে ১৩ মিনিট বাংলা ভাষায় মোনাজাত করেন।
মোবাইল ফোন ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের আরও লাখ লাখ মানুষ একসঙ্গে হাত তোলেন আল্লাহর দরবারে। অনেকে বিমানবন্দর গোল চত্বর কিংবা উত্তরা থেকে আখেরি মোনাজাতে অংশ নেন।
এদিকে বিশ্ব ইজতেমায় শুধু আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসতে থাকেন শনিবার থেকেই। বাস, ট্রাক, মিনিবাস, কারসহ বিভিন্ন পরিবহনে করে টঙ্গীতে পৌঁছে অবস্থান নিতে শুরু করেন মুসল্লিরা। রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন ভিড় এড়াতে শীত, কুয়াশা ও নানা ঝক্কি ঝামেলা উপেক্ষা করে রাতেই টঙ্গীমুখী হন।
রোববার সকালেও চারদিক মুসল্লি পায়ে হেঁটেই টঙ্গী বিশ্ব ইজতেমা স্থলে পৌঁছেন। সকাল ৮টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। আজ ভোর থেকেই ফজরের নামাজ ও আখেরি মোনাজাতের জন্য পুরানো খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন সিট বিছিয়ে বসে পড়েন।
এছাড়া পার্শ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাঁদে, যানবাহনের ছাঁদে ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নেন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর ও টঙ্গীর সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ফলে এবার এসব কারখানার শ্রমিকদের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে সমস্যা হয়নি।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে বিপুল সংখ্যক নারীরা অংশ নিয়েছেন। ইজতেমায় নারীদের অংশ নেওয়ার বিধান নেই। তবে আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী আগের দিন রাত থেকে ইজতেমা ময়দানের আশপাশ, বিভিন্ন মিলকারখানা, বাসা-বাড়িতে অবস্থান নেন।
চার দিন বিরতি দিয়ে আগামী ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।
আরও পড়ুনঃ ভরিতে ৯৩ হাজার টাকা ছাড়ালো সোনার দাম






"আওয়ামী লীগ কচু পাতার উপর শিশির বিন্দু নয়" - tathyasangjog
January 15, 2023[…] […]
ইজতেমার প্রথম পর্বে ৭ মুসল্লির মৃত্যু - tathyasangjog
January 15, 2023[…] আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্… […]
ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু - tathyasangjog
January 15, 2023[…] আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্… […]
"ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার আওতা আরো বাড়াবে সরকার" - tathyasangjog
January 15, 2023[…] আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্… […]
দুর্যোগে বিএনপিকে খুঁজে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী - tathyasangjog
January 15, 2023[…] আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্… […]
দেশে এখন ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার - tathyasangjog
January 15, 2023[…] আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্… […]
নেপালে বিমান দুর্ঘটনায় সব আরোহী নিহত - tathyasangjog
January 15, 2023[…] আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্… […]
"গণহত্যা নিয়ে সংশয়কারীরা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে ছোট দেখতে চান" - tathyasangjog
January 15, 2023[…] আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্… […]
নেপালে বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক - tathyasangjog
January 15, 2023[…] আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্… […]
আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
January 15, 2023[…] আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্… […]
সুযোগ পেলেই ছোবল মারবে বিএনপি: তথ্যমন্ত্রী - tathyasangjog
January 15, 2023[…] আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্… […]