নেপালের পোখরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪৫
নেপালের পোখারায় বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।
আজ রোববার সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়।
গণমাধ্যমের তথ্যনুযায়ী জানা যায় নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখারায় যাচ্ছিল। বিমানটি ৬৮ যাত্রী এবং চার ক্রু নিয়ে পোখারার পুরাতন বিমানবন্দর এবং নতুন পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, পোখারা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি পোখারা বিমানবন্দরের রানওয়েতে ল্যান্ড করার মাত্র ১০ সেকেন্ড আগে বিধ্বস্ত হয়।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে বিমাটির পাইলট বিমানবন্দরের পূর্ব প্রান্ত দিয়ে ল্যান্ড করার অনুমতি চান। তাকে অনুমতি দেয়াও হয়। কিন্তু একটু পরই পাইলট বিমানবন্দরের পশ্চিম প্রান্ত দিয়ে ল্যান্ড করার অনুমতি চান। এবারও তাকে অনুমতি দেয়া হয়। কিন্তু এবার ল্যান্ড করার মাত্র ১০ সেকেন্ড আগে বিমানটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুনঃ ভরিতে ৯৩ হাজার টাকা ছাড়ালো সোনার দাম





