মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
মিশরের সুয়েজ ক্যানাল সিটি ইসমাইলিয়ায় বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
শুক্রবার নগরীর একটি আবাসিক এলাকার চেকপয়েন্টে দুজন সশস্ত্র ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা হামলা চালালে একজন হামলাকারী নিহত ও অপরজন পালিয়ে যায়।
নিরাপত্তা সূত্র হামলার ধরনকে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ হিসেবে উল্লেখ করে বলেছে, মিশরের মূল ভূখন্ডে প্রায় তিন বছরের মধ্যে এটি এ ধরনের প্রথম হামলা।
হাসপাতাল সূত্র থেকেও হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী






আন্দোলনের নামে মাঠে সংঘাত করে লাভ নেই: ওবায়দুল কাদের - tathyasangjog
December 31, 2022[…] আরও পড়ুনঃ মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত […]
"বিএনপির বিশৃঙ্খলার চেষ্টা আওয়ামী লীগের সতর্কতায় বিফল" - tathyasangjog
December 31, 2022[…] আরও পড়ুনঃ মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত […]
মারা গেছেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট - tathyasangjog
December 31, 2022[…] আরও পড়ুনঃ মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত […]
"দুর্গম এলাকায় বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে" - tathyasangjog
December 31, 2022[…] আরও পড়ুনঃ মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত […]
চালের উৎপাদন বাড়াতে গবেষণায় জোর কৃষিমন্ত্রীর - tathyasangjog
December 31, 2022[…] আরও পড়ুনঃ মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত […]