জাতীয় ফিচার

মিয়ানমার সীমান্তে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ: ওবায়দুল কাদের

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সীমান্তে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। সীমান্ত উদারভাবে খুলে দেয়ার সুযোগ নাই। দেশটি থেকে যারা এসেছে তাদের ফিরিয়ে নিতেই হবে। বিকল্প কোনো পথ নেই।

আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিয়েছিল দাবি করে সেতুমন্ত্রী বলেন, তাহলে এখন তারা বিরোধিতা করছে কেন? আমরা মানবিক কারণে ক-বছর আগে রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছি। কিন্তু এবার আমরা কোনোভাবেই আর উদারতা দেখাতে পারবো না।

বিএনপি ভেবেছিল বিদেশিরা তাদের জন্য এগিয়ে আসবে, কিন্তু তা না হওয়ায় দলটির নেতাকর্মীরা সুস্থ নেই বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, মূল কারণ, রাজনীতিতে তাদের সব আশা গুঁড়েবালি। কর্মীদের চাঙা রাখতে কিছু বলতে হয়, এজন্য তারা উল্টাপাল্টা বকছে।

‘আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় বলে বিভিন্ন দেশ থেকে অভিনন্দন এবং একসঙ্গে কাজের আগ্রহ দেখিয়েছে। এসব দেখে বিএনপির অন্তর্দহন শুরু হয়েছে,’ যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ “একসময় পান্তা খেয়ে মানুষ জীবন পার করেছে, তবে এখন মানুষ পান্তা খায় না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র