মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৩
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
আজ বুধবার স্থানীয় সময় ভোরে কুয়ালা লিপিস শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাহাং রাজ্যের কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) অগ্নিনির্বাপক কর্মকর্তা মোহাম্মদ শুকরি মাত নূর (৫৫), বাসের চালক আবদুল আজিজ দাউদ (৬৩) ও বাংলাদেশি প্রবাসী কামাল হোসেন (৪১)।
নিহত কামাল হোসেন নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, কেলান্তান রাজ্যের কোতা বারু জেলা থেকে কুয়ালালামপুরগামী দোতলা একপ্রেস বাসটি ১৮ জন যাত্রী নিয়ে কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনজন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
আরও পড়ুনঃ কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী





