বিনোদন

রাজকে ডিভোর্স নোটিশ পাঠালেন পরীমণি; রাজের নারী আসক্তিই দায়ী দাবি পরীমণির আইনজীবীর

অবশেষে ভেঙ্গেই গেল ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসার। রাজকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন এই নায়িকা।

সোমবার রাজকে পাঠানো সেই ডিভোর্স নোটিশের কপি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

জানা যায়, রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ্য করেছেন পরীমণি।

এ বিষয়ে পরীমণির আইনজীবী জানান ভিন্ন কথা। তিনি বলেন, রাজের আচরণে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন নায়িকা।

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আইনজীবী বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর এই ডিভোর্স কার্যকর হয়ে যাবে। রাজ-পরীর দেনমোহরের পরিমাণ ছিল ১০১ টাকা। যদি তিন মাসের মধ্যে তারা নিজেরা বসে কোনো আপোষ-মিমাংসা না করে, তাহলে তিন মাস শেষে এই তালাক কার্যকর হয়ে যাবে।

এর আগে গত ১৬ আগস্ট মান-অভিমান ভুলে একত্রিত হয়েছিলেন আলোচিত এ তারকা দম্পতি। ছেলে রাজ্যের জন্মদিন পালনকালে একসঙ্গে দেখা মিলেছিল তাদের।

পরে ১৭ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তাপস। এর মধ্যে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা যায় পরীমণিকে।

২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমণি ও শরীফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান।

আরও পড়ুনঃ কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের