“মানবস্বাস্থ্যের হুমকি কমাতে প্লাস্টিকের বিকল্প সামগ্রীর ব্যবহার বাড়াতে হবে”
মানবস্বাস্থ্যের জন্য দৃশ্যমান হুমকি কমাতে প্লাস্টিকের টেকসই বিকল্প পরিবেশ বান্ধব পণ্যসামগ্রীর ব্যবহার বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে বলে মন্তব্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ।
তিনি বলেন, এলক্ষ্যে প্লাস্টিক পণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক, বিভিন্ন বাজার সমিতি, পলিথিনের বিকল্প সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান, পরিবেশবাদী সংগঠনসহ প্রত্যেক নাগরিককে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
মন্ত্রী আরো বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধ তথা প্লাস্টিকে ক্ষতিকর প্রভাব মুক্ত দেশ গঠনে সককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শাহাব উদ্দিন আজ বুধবার পরিবেশ অধিদপ্তরে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ শ্লোগানে উদযাপিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৩’র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, সকল ধরনের প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। এলক্ষ্যে প্রণীত একশন প্ল্যানে ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশ প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, এছাড়াও ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ প্লাস্টিক বর্জ্য হ্রাস করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২৬ সালের মধ্যে ৯০ শতাংশ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং ২০৩০ সাল নাগাদ প্লাস্টিকের উৎপাদনে ৫০ শতাংশ ভার্জিন ম্যাটেরিয়াল ব্যবহার হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সূত্রঃ বাসস






মাশরুম খুবই পুষ্টিকর এবং অর্থকরী ফসল: কৃষিমন্ত্রী - tathyasangjog
June 14, 2023[…] আরও পড়ুনঃ “মানবস্বাস্থ্যের হুমকি কমাতে প্লাস্… […]
কাতার প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর - tathyasangjog
June 14, 2023[…] […]