মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াল
মরক্কোর মধ্যাঞ্চলে ভয়াবহু ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গুরুতর আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০০-তে।
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। একে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে অভিহিত করা হচ্ছে।
শনিবার রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কমপক্ষে ১ হাজার ৩৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে আরও ১ হাজার ২০০ জন। উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। দেশটির কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মারা গেছে দুর্গম পাহাড়ি এলাকায়। উদ্ধার অভিযানে ওই অঞ্চলে পৌঁছানো বেশ কঠিন।
আরও পড়ুনঃ খাওয়ার পর হাঁটা কি ভালো?





