জাতীয় ফিচার

ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 'এক থাকার আহ্বান'

৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) দেওয়া শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

ভূমিকম্পের কেন্দ্র নরসিংদীর মাধবদীতে ছিল, যার তীব্রতা রিখটার স্কেলে ৫.৭। এর ফলে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ বিভিন্ন জেলায় দুর্বল স্থাপনা ধসে পড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ২০০-এর বেশি আহতের সংখ্যা। নিহতদের মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র, একজন নবজাতক ও একজন বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের লোকজন রয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র