বিনোদন

ভুয়া বিজ্ঞাপন বানানোয় লিঙ্গবর্ধক ক্লিনিকের বিরুদ্ধে র্যাপ তারকার মামলা

ভুয়া বিজ্ঞাপন বানানোয় লিঙ্গবর্ধক ক্লিনিকের বিরুদ্ধে র্যাপ তারকার মামলা

মিয়ামিতে অ্যাঞ্জেলার প্ল্যাস্টিক সার্জারি কেন্দ্র এবং মেড স্পা-র বিজ্ঞাপনে প্ল্যাস্টিক সার্জন অ্যাঞ্জেলা কোগানের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে র‌্যাপ তারকা ফিফটি সেন্ট। ইঙ্গিত দেয়া হয়েছে, লিঙ্গবর্ধক ক্লিনিকে সফল অস্ত্রোপচার দ্বারা র‍্যাপ তারকার আত্মবিশ্বাস বেড়েছে।

বিজ্ঞাপনের ছবি ভাইরাল হতেই কেলেঙ্কারি! ছবিতে এমন কিছু ছিল, যাতে সবাই ভাবছেন, তিনি অস্ত্রোপচার করে পুরুষাঙ্গের দৈর্ঘ্য বাড়িয়েছেন।

আর তাই আদালতের দ্বারস্থ হলেন র‌্যাপ তারকা ফিফটি সেন্ট। আসল নাম কার্টিস জেমস জ্যাকসন। একাধারে তিনি আমেরিকার জনপ্রিয় র‍্যাপ সঙ্গীতশিল্পী, অভিনেতা এবং ব্যবসায়ী। তবে তাকে ‘ফিফটি সেন্ট’ নামেই চেনে গোটা বিশ্ব।

মিয়ামিতে অ্যাঞ্জেলার প্ল্যাস্টিক সার্জারি কেন্দ্র এবং মেড স্পা-র বিজ্ঞাপন ছিল ছবিটি। যাতে ইঙ্গিত দেওয়া ছিল, অ্যাঞ্জেলা সফল অস্ত্রোপচারে র‍্যাপ তারকার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন। এতেই খেপেছেন ফিফটি সেন্ট।

র‍্যাপ তারকার দাবি, ওই বিশেষ ছবিটি ২০২০ সালে তোলা। অনুমতি না নিয়ে বিভ্রান্তিকর তথ্য সরবরাহের কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারকা।

অ্যাঞ্জেলা ও তার ক্লিনিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। তবে ঠিক কত টাকার মামলা করেছেন, তা জানা যায়নি।

এদিকে চিকিৎসক আদালতে আপিল করেছেন, যাতে মামলাটি তুলে নেয়া হয়। তবে এখনও সুর নরম করেননি ফিফটি সেন্ট।

অ্যাঞ্জেলার আইনজীবী জানান, বিষয়টি এমন কিছুই নয়। ছবি দেখে জল্পনা ছড়িয়েছে। কোনও এক পরিস্থিতিতে তারকা-ভক্ত পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। ব্যবসায়িক কারণে আর্থিক লেনদেনও হয়েছিল।

আরও পড়ুনঃ বাংলাদেশে আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের