ভারতের ঝাড়খণ্ডে আগুনে ১৪ জনের মৃত্যু
ভারতের ঝাড়খণ্ডে একটি ভবনে ভয়াবহ আগুনে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মঙ্গলবার ঝাড়খণ্ডের ধানবাদ শহরে অবস্থিত একটি ভবনে আগুন লেগে যায়। সন্ধ্যায় ব্যস্ততম এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এসময় গুরুতর দগ্ধ অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।





