টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে।
বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে খরচ হবে ১৯৪ কোটি ৭০ লাখ টাকা।
টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে গ্লোবাল করপোরেশন থেকে এ সয়াবিন তেল কেনা হবে। জরুরি ভিত্তিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য নির্দেশক্রমে প্রত্যাশামূলক অনুমোদন দেয়া হয় বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব শাম্মী ইসলাম।





